বিনোদন জগৎ: বলিউডের ডাকসাইটে অভিনেতা আমির খান সম্প্রতি বেশ ভোগান্তিতেই পড়েছেন। অবশ্য কোনো ছবির শ্যুটিং, ছবির অভিনেতা, অভিনেত্রী বা পরিচালকের কারণে এই ভোগান্তি নয়; আমিরকে ভোগান্তিতে ফেলেছে কয়েকজন ‘সাইবার চোর’! যারা তাঁর ‘তালাশ’ ছবিটির ভুয়া পোস্টার ছড়িয়েছে ইন্টারনেটে। এদিকে আমির খানও মুখ বুঁজে নেই। ‘তালাশ’ ছবির নামে অসংখ্য ভুয়া পোস্টার আর বিজ্ঞাপনে ইন্টারনেট সয়লাব হওয়ার পর আমির এবার এই সাইবার চোর ধরতে মাঠে নেমেছেন। আমিরের এক মুখপাত্রের বরাতে টিএনএন জানিয়েছে, তিনি এই সাইবার চোর খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছেন। আর এর জন্য মার্কিন এক সাইবার প্রতিষ্ঠানকে দায়িত্বও দিয়েছেন চোর খুঁজে বের করতে।
বিষয়টির তদন্তে ইতিমধ্যে সেই মার্কিন প্রতিষ্ঠানটি মাঠেও নেমেছে। আমিরের মুখপাত্র জানিয়েছেন, ‘নকল পোস্টারের বিষয়টি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন!’
এদিকে জানা গেছে, প্রতিষ্ঠানটি চোর ধরতে মাঠে নামলেও আমিরের এই ছবির ভুয়া পোস্টারের জন্য অভিযুক্ত সেই সাইবার চোররা এখনো পর্যন্ত ধরা-ছোঁয়ার বাইরেই রয়েছে।













0 comments